রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

রাণীনগরে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে চলতি মৌসুমে ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে ধানের বাম্পার ফলন হলেও করোনা ভাইরাসের আতংকে ধান কাটা শ্রমিকের সঙ্কট দেখা দেওয়ায় কৃষকের লোকসান কমাতে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে গরীব কৃষকের পাশে দাঁড়িয়েছে রাণীনগর উপজেলা ছাত্রলীদের নেতাকর্মীরা। তারা কৃষকের ধান কেটে জমি থেকে বাড়িতে পৌঁছে দিচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে দিনভর গোনা ইউনিয়নের বড়বড়িয়া মাঠে গরীব কৃষক জিল্লুর রহমানের প্রায় ৩বিঘা জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে।

ছাত্রলীগ নেতা-কর্মীরা এসে ধান কেটে দেয়ায় কৃষক জিল্লুর রহমান আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি জানান, শ্রমিক সঙ্কটের কারণে জমির পাকা ধান কাটতে পারছিলাম না। এলাকায় যে পরিমাণ শ্রমিক আছে মজুরি বেশি। আকাশের অবস্থা মাঝে মধ্যে খারাপ হচ্ছে। তাই বাধ্য হয়ে ছাত্রলীগের সাথে যোগাযোগ করলে তারা কোন টাকা পয়সা ছাড়াই ধান কেটে দেন।

ছাত্রলীগের ছেলেরা যেভাবে আমার জমির পাকা ধান কাটতে সাহায্য করেছে তা ভোলার নয়।

রাণীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারন সম্পাদক হাসানুজ্জামান হাসান জানান, করোনা ভাইরাসের প্রভাবে অন্য জেলা থেকে ধান কাটার শ্রমিক না আসায় বিপাকে কৃষকরা। শ্রমিক সংকটের কারণে অনেক অসহায় ও বর্গাচাষী কৃষক ধান কাটতে পারছেন না। কেন্দ্রীয় নির্দেশে ও উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রান্তিক কৃষকের ধান কাটার কাজ শুরু করেছি।

এসময় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন মাহমুদ, জেমস পিকে, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ আশিক, নাদিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আল আমিন লিখন, শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম রাব্বি, সাধারন সম্পাদক মাহবুবুল আলম তুষার, সদর ইউপি যুবলীগের সাধারন সম্পাদক আব্দুর রাহিম, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নয়ন বীনসহ ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com