রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লাকসামে আরও দুইজনের করোনা শনাক্ত

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: নোয়াখালীর চৌমুহনীতে করোনায় মৃত সহকর্মীর সংস্পর্শ থেকে আসা কুমিল্লার লাকসামে দুই সহোদরের করোনা শনাক্ত হয়েছে। দুই সহোদরের বাড়ি পৌরশহরের দক্ষিণ লাকসাম সাহা পাড়ায়। আজ শনিবার সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেন লাকসাম উপজেলা স্বাস্থ্য বিভাগ।

সূত্রে জানা যায়, পৌরসভার দক্ষিণ লাকসাম সাহাপাড়া এলাকার দুই সহোদর চৌমুহনীতে একই ফার্মে চাকুরি করতেন। ওই ফার্মে চাকুরিরত এক সহকর্মী করোনা আক্রান্ত হওয়ার পর দুই সহোদরের মধ্যে একজন নমুনা সংগ্রহের ৮দিন আগে লাকসামে চলে আসেন। এরই মধ্যে করোনা আক্রান্ত সহকর্মী মারা গেলে গত বুধবার (২২ এপ্রিল) রাতে অন্য ভাইও বাড়িতে চলে আসেন। দুই ভাই করোনায় মৃত ব্যক্তির সংস্পর্শে থাকার খবর পেয়ে ওইদিন রাতে স্থাণীয় প্রশাসন তাদের বাড়িসহ আশে-পাশের তিনটি বাড়ি লকডাউন করে দেন। পরদিন বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সেই দুই সহোদরের নমুনা সংগ্রহ করে আইডিসিআর-এ পাঠানো হয়।

আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে আইইডিসিআর থেকে প্রেরিত রিপোর্টে তাদের করোনা ফলাফল পজেটিভ আসে। নতুন দুইজন শনাক্ত হওয়ায় লাকসামে করোনায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪ জনে দাঁড়ালো। এতে স্থানীয়দের মনে আতঙ্ক দেখা দিয়েছে।

লাকসাম উপজেলা স্বাস্থ্য বিভাগের ‘করোনা র‌্যাপিড রেসপন্স টীম’ এর সদস্য ডা. আবদুল মতিন জানান, আইইডিসিআর থেকে প্রেরিত রিপোর্টে দুই সহোদরের করোনা পজেটিভ এসেছে। তাদের পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহের প্রস্তুতি চলছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী ওই দুই সহোদরের রিপোর্ট পজেটিভ আসার বিষয়টি নিশ্চিত করেন। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাসা-বাড়িতে অবস্থানের পরামর্শ দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com