রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটে করোনায় মারা যাওয়া শিশুর বাবাও আক্রান্ত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুর চা শ্রমিক বাবারও করোনায় আক্রান্ত বলে জানিয়েছেন চুনারুঘাট উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আভাষ তন্তবায় ক্যান্সার আক্রান্ত হলে তাকে তার পিতা চন্ডিছা চা বাগানের শ্রমিক অভিষেক তন্তবায় সম্প্রতি ঢাকায় নিয়ে যান চিকিৎসা করাতে। ঢাকা থেকে তারা ফেরার পর তাদের নমুনা সংগ্রহ করা হয় করোনা পরীক্ষার জন্য। শুক্রবার রাত সাড়ে ১১টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ থেকে আসা রিপোর্টে হবিগঞ্জের যে ৫ জনের পজেটিভ রিপোর্ট আস তার মাঝে ওই চা শ্রমিক ও তার সন্তানও ছিল।

প্রসঙ্গত, শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানের শ্রমিক অভিষেক তন্তবায়ের ছেলে আভাষ তন্তবায় (৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। এটি হবিগঞ্জ জেলায় প্রথম করোনায় মুত্যর ঘটনা। এ ছাড়াও আক্রান্ত রয়েছে আরও ৪৫জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com