রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

শ্রীমঙ্গলে আদার মূল্য বাড়িয়ে বিক্রি করার দায়ে জরিমানা

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আদার দাম অনৈতিক ভাবে বাড়িয়ে বিক্রি করার দায়ে সেন্ট্রাল রোডের মেসার্স প্রাণ গোপাল বাণিজ্যালয়কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের পর ২৫০টাকার আদা ১৫৫ টাকায় বিক্রি করছেন শ্রীমঙ্গলের ব্যবসায়ীরা ৷

রোববার (২৬ এপ্রিল) র‌্যাব-৯ এর সহযোগিতায় সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক শ্রীমঙ্গলের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বিভিন্ন হাট বাজার ও দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এই সময় সেন্ট্রাল রোড, সোনার বাংলা রোড, এবং শ্রীমঙ্গলের পেঁয়াজ, রসুন, আদার পাইকারি আড়ৎসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। এই সময় ব্যবসায়ীদের ক্রয় ভাউচারের সাথে বিক্রয়মূল্য যাচাই করা হয়। উক্ত অভিযানে আদার দাম অনৈতিক ভাবে বাড়িয়ে বিক্রি করার দায়ে সেন্ট্রাল রোডে অবস্থিত মেসার্স প্রাণ গোপাল বাণিজ্যালয়কে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অভিযানে দেখতে পাওয়া যায় ঢাকা শ্যামবাজার বা অন্যান্য স্থান থেকে এই সকল পাইকারি ব্যবসায়ীগণ আদা এনে মূল্য কারসাজি করে অতিরিক্ত দামে আদা বিক্রি করছেন। ঢাকার আমদানিকারক এবং শ্রীমঙ্গল পাইকারি ব্যবসায়ীদের সাথে আলোচনা করে তাদের লাভ সহকারে আদার পাইকারি দাম ১৫৫ টাকা নির্ধারণ করা হয়।

পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং কেউ যাতে খাদ্য মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরি করতে না পারে, ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে সেই ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে বলে জানান সহকারি পরিচালক মো: আল-আমিন ৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com