রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

তরফ নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের সুপার হাসান উল হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৫৫ বছর বয়সী ওই পুলিশ সদস্য বিশেষ শাখায় (এসবি) উপপরিদর্শক (এসআই) হিসেবে কাজ করতেন। তার বাড়ি পাবনা জেলায়। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন, শারীরিক অন্যান্য আরও জটিলতা ছিল।

সূত্র জানায়, এক সপ্তাহ আগে তার করোনার উপসর্গ দেখা দেয়। গত ২৫ এপ্রিল তার নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে আসে। তাতে দেখা যায় ওই পুলিশ সদস্য করোনায় আক্রান্ত। তিনি ১৯৮৩ সালে পুলিশে যোগ দেন। ২০১৩ সাল থেকে বিশেষ শাখায় দায়িত্ব পালন করছিলেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত চার পুলিশ সদস্যের মৃত্যু হলো। এখন পর্যন্ত প্রায় ৫ শ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া, সারা দেশে এক হাজার এক শ জনকে বিভিন্ন জায়গায় কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের ২৫০ জনের বেশি আক্রান্ত হয়েছেন।

সূত্র: দ্য ডেইলি স্টার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com