রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সৈয়দ ওমর আহম্মদ আর নেই

কুমিল্লা প্রতিনিধি : লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি, গণ উদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং প্রগতি পাঠশালার প্রতিষ্ঠাতা রাজাপুর দরবার শরীফের তৃতীয় শাহজাদা সৈয়দ ওমর আহম্মদ (৬৫) আর নেই।

শনিবার (২ মে) রাত ৯.২৩মিনিটে নিজ বাড়িতে পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

তাঁর পারিবারিক সূত্রে জানা যায় তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যধি ক্যান্সারে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন। অত্যন্ত সৎজ্জন এই মহৎ ব্যক্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুজিবুর রহমান দুলাল ও সাধারণ সম্পাদক আওরঙ্গজেব খান রুবেল। দুপ্রকের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে

মরহুম সৈয়দ ওমর আহমেদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মহান আল্লাহর নিকট প্রার্থনা করে মরহুমের জান্নাত কামনা করেন নেতৃবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com