মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

নাঙ্গলকোটে বিষপানে কিশোরীর আত্মহত্যা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে শারমিন আক্তার (১৫) নামে এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত ওই কিশোরী উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের ভোলাকোট গ্রামের অহিদুর রহমানের মেয়ে।

নিহতের পিতা অহিদুর রহমান বলেন, সোমবার দুপুর ১২টার দিকে শারমিন হঠাৎ বমি করতে থাকে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মেয়েটির মৃত্যু হয়েছে।

নাঙ্গলকোট থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আনোয়ার হোসেন খন্দকার বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। সুরতহাল রিপোর্টে মেয়েটির বুকে এনআর (NR) লেখা দেখা গেছে। ধারণা করা হচ্ছে মেয়েটি প্রেমঘটিত কারণে বিষপানে আত্মহত্যা করে থাকতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com