মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

আজমিরীগঞ্জে ফাঁস লাগিয়ে গৃহবধুর আত্মহত্যা

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : আজমিরীগঞ্জে ঘরের তীরের সাথে ফাঁস লাগিয়ে শনি রানি দাস (১৯) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। সে বদলপুর ইউনিয়নের মাঠিয়াকাড়া গ্রামের শুশান্ত দাসের স্ত্রী।

সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামি স্ত্রীর মাঝে পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার সকাল ১১ টায় বাড়ির সকলের অগোছরে ঘরের তীরের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এসময় তার স্বজনরা ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার এস আই ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরী করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com