রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

রাণীনগরে মা-ছেলের রহস্যজনক মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পৃথক দুই শয়ন ঘরে মা-ছেলের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে মা-ছেলের মৃত্যু নিয়ে এলাকায় গুঞ্জন চলছে এটা হত্যা না আত্মহত্যা।

জানা গেছে উপজেলার গোনা ইউনিয়নের পিরেরা গ্রামের মো. আব্দুস ছালামের স্ত্রী আশেদা বিবি (৬০) ও তার বড় ছেলে আসলাম (৩৫) প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে নিজ নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পরে। আব্দুস ছালামের ছোট ছেলে আল-আমিন জানান, শনিবার সকাল ৭টার দিকে পার্শ্বের একটি দোকানে চা খেয়ে বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকির এক পর্যায়ে ঘরের দরজা ধাক্কা দিয়ে খুললে আমার মায়ের মৃত দেহ মাটিতে পড়ে থাকতে দেখি। পরে পাশের ঘরে তার ভাইয়েরও মৃত দেহ গলায় রশি দিয়ে পেঁচানো বিবস্ত্র আবস্থায় লাশ মাটিতে পরে থাকতে দেখে বলে তিনি জানান।

প্রতিবেশি বিউটি জানান, আমরা কাজ কাম করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। মা-ছেলে কখন বিভাবে মারা গেছে আমরা জানিনা। তবে সকালে আল-আমিনের মুখে আমরা জানতে তার মাও ভাই মারা গেছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ জহুরুল হক জানান, ঘটনা আমি শুনে পুলিশ পাঠিয়েছি এজাহার পাওয়া স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com