সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

লাখাইয়ে স্কুলের ফ্লোর ধ্বসে প্রধান শিক্ষকসহ ২০ শিক্ষার্থী আহত

লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা : লাখাইয়ের সুজনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনের ফ্লোর ধ্বসে প্রধান শিক্ষকসহ ২০ শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রধান শিক্ষক আবু তাহেরসহ আহত অন্যান্য ছাত্র-ছাত্রীদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

লাখাই উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ জানান, প্রায় ৬ বছর আগে লাখাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে স্কুল ভবনটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু এরই মধ্যে ভবনের বারান্দার নীচের মাটি সরে যায়। ফলে এ অনাকাঙ্খিত দুর্ঘটনাটি ঘটেছে।

আহত প্রধান শিক্ষক আবু তাহের জানান, আমরা প্রতিদিনের মত আজও স্কুলের কার্যক্রম শুরু করি। একটি ক্লাস শেষে বেলা সাড়ে ১২টায় শিক্ষার্থীরা বারান্দায় আসলে হঠাৎ করে বারান্দার পাকা অংশ ধ্বসে পড়ে যায়। এ সময় আমিসহ ২০ জন শিক্ষার্থী শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com