রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

নাঙ্গলকোটে প্রথমবারের মতো ২জন করোনায় আক্রান্ত

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: কুমিল্লা জেলার মধ্যে নাঙ্গলকোট একমাত্র উপজেলা যেখানে রবিবার (১০ মে) পর্যন্ত কোন করোনা রোগী শনাক্ত হয়নি। অবশেষে আজ সোমবার (১১ মে) এখানে ২জন করোনা রোগী শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনটি তৈরির প্রায় ২ ঘন্টায়ও স্থানীয় স্বাস্থ্যবিভাগ আক্রান্ত রোগীদের সম্পর্কে বিস্তারিত তথ্য নিশ্চিত করতে পারেননি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব দাস দেবকে ফোন করলে তিনি মিটিংয়ে ব্যস্ত আছেন বলে জানান। প্রায় ঘন্টাখানেক পর পুনরায় ফোন দিলে তিনি দুই ঘন্টা পর বিস্তারিত তথ্য দিতে পারবেন বলে জানান।

অভিযোগ রয়েছে, দেশে করোনার প্রভাব শুরু হওয়ার পর থেকেই স্থাণীয় স্বাস্থ্যবিভাগ দায়সারাভাবে কাজ করে আসছে। নাঙ্গলকোটে এতদিন তেমন নমুনা সংগ্রহ না হওয়ায় জেলা স্বাস্থ্যবিভাগ বিষয়টির প্রতি জোর দেন। এরই প্রেক্ষিতে গত কয়েকদিনে বেশ কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে আজ সোমবার দুইজন আক্রান্তের খবরে নাঙ্গলকোট উপজেলাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

কুমিল্লা জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ সমন্বয়ক ডা. নিগর্স মেরাজ চৌধুরী নাঙ্গলকোটে দুইজন করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাসা-বাড়িতে অবস্থানের পরামর্শ দিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com