শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি: সুলতান, সম্পাদক নোমান ‘উন্নয়ন হবে জনগণের প্রয়োজনকে ঘিরে, পরিষদের সেবা হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা

হবিগঞ্জে করোনায় আক্রান্ত নতুন আরও ১৫ জন

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে নতুন করে আরও ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২১ জন। এরমধ্যে ২২ জন করোনাভাইরাস জয়ী হয়ে বাসায় ফিরছেন। আর এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সিলেট এমএমজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তিনজনের রিপোর্ট পজিটিভ আসে এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট বা আইইডিসিআর থেকে আরও ১২ জনের রিপোর্ট পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল। তিনি বলেন, হবিগঞ্জে ঢাকা থেকে আসা রিপোর্টে ১২ জনের মধ্যে পুরুষ ১০ জন আর নারী ২ জন। অন্যদিকে সিলেট ল্যাব থেকে আসা রিপোর্টে ৩ জনের তিনজনই নারী। শনাক্ত মোট ১৫ জনের মধ্যে সদরের ২, লাখাই ১, নবীগঞ্জ ৬, আজমিরীগঞ্জ ৪, চুনারুঘাট ২ জন। পুরুষ ১০ জন, মহিলা ৫ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com