রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

শ্রীমঙ্গলে করোনায় পৌর কাউন্সিলরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : করোনায় আক্রান্ত মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর আবুল আহাদ (৫৯) মারা গেছেন।

আজ মঙ্গলবার সকালে তিনি মারা যান বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, ‘গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন আহাদ। তিনদিন আগে তার নমুনা সংগ্রহ করা হয়। গতরাতে সিলেট ল্যাবে থেকে প্রাপ্ত ফলাফলে তার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়ায় রাতেই তার বাসায় গিয়ে ওষুধপত্র দিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে সকালে তার মৃত্যু হয়।’

এছাড়া, কাউন্সিলর আহাদ হৃদরোগসহ আরও বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন বলেও জানান তিনি।

শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু বলেন, ‘আব্দুল আহাদ বার বার নির্বাচিত কাউন্সিলর। এলাকায় তার বেশ জনপ্রিয়তা রয়েছে। তবে আহাদ হার্টের রোগী, তার হার্টে রিং লাগানো ছিলো।’

স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফন করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com