শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে সরকারি চাল রাখার দায়ে দোকান কর্মচারীর কারাদন্ড

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে ১০ টাকা কেজি ধরে বিক্রির সরকারি চাল রাখার দায়ে নোমান আহম্মেদ সেঁজু (২০) নামে এক দোকান কর্মচারীকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার এ দন্ডাদেশ প্রদান করেন।

জানা যায়, মিষ্টির দোকানে সরকারি চাল রয়েছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে মিরপুর চৌমুহনীর ফরিদ মিয়ার মালিকাধীন বিছমিল্লাহ সুইটসমিট এন্ড সৌরভ কনফেকশনারী দোকানে অভিযান চালান। এসময় দোকান থেকে সরকারি স্টিকার যুক্ত ৬ বস্তা চাল উদ্ধার করে জব্দ করে উপজেলায় নিয়ে যান। এসময় দোকানে থাকা নোমান আহম্মেদ সেঁজু নামে এক কর্মচারীকে আটক করে দোকান সিলগালা করে দেয়া হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দোকান কর্মচারীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর ৬ বস্তা চাল একটি মিষ্টির দোকান থেকে জব্দ করে দোকানটি সিলগালা করে দেয়া হয়েছে। চাল গুলো কোথা থেকে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com