রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কোভিড-১৯: ৯৬তম দিনে মোট মৃত্যু ১০৪৯, শনাক্ত ৭৮,০৫২

তরফ নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টা দেশে মারা গেছেন আরও ৩৭ জন। এর মধ্যে ৩০ জন পুরুষ ও ৭ জন নারী। এ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়াল ১ হাজার ৪৯ জনে।

গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে নতুন করে ৩ হাজার ১৮৭ জনের দেহে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হলেন ৭৮ হাজার ৫২ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬ হাজার ৭৪৮ জন।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৫৫টি ল্যাব থেকে গত ২৪ ঘন্টায় মোট ১৬ হাজার ১১৪ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৫ হাজার ৭৭২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

সব মিলিয়ে শনাক্তের সংখ্যা ৪ লাখ ৫৭ হাজার ৩৩২ জন।

নমুনা বিবেচনায় গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ২০ দশমিক ২১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ৪৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।

মৃত্যু বিবেচনায় পুরুষের হার ৭৭ শতাংশ এবং নারী ২৩ শতাংশ। শনাক্তের বিবেচনায় পুরুষের হার ৭১ শতাংশ এবং নারী ২৯ শতাংশ।

বুধবার (১০ জুন) শনাক্ত হয় ৩ হাজার ১৯০ ও মারা যায় ৩৭ জন।

২ ফেব্রুয়ারি (রোববার) থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ (বুধবার) প্রথম কোনও করোনা রোগী মারা যায়।

দেশে গত ২৮ এপ্রিল করোনা রোগী শনাক্ত হয় ৫৪৯ জন। এর পর ধারবাহিকভাবে বাড়তে থাকে শনাক্তের সংখ্যা। চলতি মাসের ১ জুন ২,৩৮১, ২ জুন ২,৯১১, ৩ জুন ২৬৯৫, ৪ জুন ২৪২৩, ৫ জুন ২,৮২৮, ৬ জুন ২,৬৩৫, ৭ জুন ২,৭৪৩, ৮ জুন ২,৭৩৫, ৯ জুন ৩,১৭১ জন ও ১০ জুন ৩,১৯০ শনাক্ত হয়।

বিশ্বে ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১ হাজার ১৮৫ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। সেখানে একদিনে শনাক্ত হয়েছে ৩১ হাজারেরও বেশি।

একদিনে মৃত্যুর দিক থেকে ব্রাজিলের পরই রয়েছে যুক্তরাষ্ট্র। মাঝে কিছুটা কমলেও দেশটিতে ২৪ ঘণ্টায় আবারও এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেখানে মোট প্রাণহানি ১ লাখ ১৪ হাজার ছাড়িয়েছে।

মেক্সিকোতে ৩৫৪, যুক্তরাজ্যে ২৮৬ ও রাশিয়ায় ১৭১ জনের মৃত্যু হয়েছে।

করোনায় একদিনে প্রথমবার শতাধিক মৃত্যু দেখলো পাকিস্তান। সেখানে একদিনে মারা গেছেন ১০৫ জন। নতুন সাড়ে ৪ হাজারসহ দেশটিতে মোট আক্রান্ত এক লাখ ৮ হাজারের বেশি।

৮ মের পর থেকে নতুন সংক্রমণ না হওয়ায় করোনামুক্তির ঘোষণা দিয়েছে তানজানিয়া।

বিশ্বের ২১৫ দেশ ও অঞ্চলে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে ৪ লাখ ১২ হাজার। আক্রান্তের সংখ্যা ৭৩ লাখের বেশি। সুস্থ হয়েছেন প্রায় ৩৬ লাখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com