সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

সড়কে ঝরল ১২ প্রাণ, আহত ২০

তরফ নিউজ ডেস্ক: গোপালগঞ্জের হরিদাসপুরে বাস ও মাহেন্দ্রর মধ্যে সংঘর্ষে মহিলা শিশুসহ ১২ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। এ দুর্ঘটনায় মাহেন্দ্রের চালক, মাহেন্দ্রের ১০ যাত্রী ও একজন পথচারী নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতের মধ্যে সদর উপজেলার শুকতাইল গ্রামের ফিরোজ মোল্লার ছেলে মাহেন্দ্র চালক রাজিব মোল্লা (২৬), হরিদাসপুর গ্রামের আক্কাস মোল্লার ছেলে সাদ্দাম মোল্লা (২৬), ডুমদিয়া গ্রামের ঝিলু গাজীর ছেলে মোর্শেদ গাজী (৪০), সুলতানশাহী গ্রামের আলামিন শেখের ছেলে নয়ন শেখ (১১) ও তার বোন মরিয়ম (৮), তেবাড়িয়া গ্রামের কাশেম শেখের ছেলে জানে আলম (৩৭), টেকেরহাটের সিরাজ বেপারীরর স্ত্রী রেনু বেগম (৪৫) ও মেয়ে মেঘলা (৯), চন্দ্রদীঘলিয়া গ্রামের ছলেমান সিকদারের ছেলে জগলু সিকদার (৩৫)। অন্যদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জ গামী গোল্ডেন লাইনের একটি যাত্রীবাহী বাসের সাথে মাহেন্দ্র (থ্রি-হুইলারের) মুখোমুখি সংঘর্ষে হয়। এতে মাহেন্দ্রটি দুমড়ে মুচড়ে বাসাটি ও মাহেন্দ্রটি রাস্তার খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু মহিলাসহ ১২ জন মারা যায়।

আহত হয়েছে আরো ২০ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com