শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

দ্বিতীয় দফায়ও আসমা কামরানের করোনা পজেটিভ

তরফ নিউজ ডেস্ক: দ্বিতীয় দফায়ও পজেটিভ এসেছে সদ্য প্রয়াত সাবেক সিসিক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরানের করোনা রিপোর্ট। মঙ্গলবার (১৭ জুন) রাতে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এ রিপোর্ট আসে। গত ১৫ জুন দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন আসমা কামরান। এর আগে গত ২৭ মে প্রথম দফা পরীক্ষায় আসমা কামরানের করোনা শনাক্ত হয়। তখন থেকেই তিনি বাসায় আইসোলেশনে ছিলেন।

এরমধ্যে গত ৫ জুন আসমার স্বামী সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের করোনা শনাক্ত হয়। সোমবার (১৫ জুন) ভোরে তিনি ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরিবার সূত্রে জানা গেছে, বর্তমানে মহিলা আওয়ামী লীগের নেত্রী আসমা কামরান নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com