মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

না ফেরার দেশে এমপি ইসরাফিল আলমের মা এশেদা বেগম

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ইসরাফিল আলমের মা এশেদা বেগম চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫বছর।

শনিবার দিবাগত রাতে অসুস্থ অবস্থায় ঢাকার ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন আগে বার্ধ্যক্যজনিত কারণে অসুস্থ্য হলে তাকে ঢাকার ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করানো হয়। মৃত্যুকালে তিনি ১ছেলে ও ৪মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ যোহর নওগাঁর রাণীনগর উপজেলার ঝিনাগ্রামে তার স্বামী মরহুম আজিজুর রহমানের কবরের পাশে পারিবারিক কবরস্থানে সাদা মনের এই জননীকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে এশেদা বেগমের মৃত্যুতে শোক জানিয়েছেন জেলার রাণীনগর ও আত্রাই উপজেলার সর্বস্তরের জনগন ও গন্যমান্য ব্যক্তিরা। তারা মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকার্ত পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তিদানে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com