বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

চুনারুঘাটে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদের মায়ের ইন্তেকাল

চুনারুঘাট (হবিগঞ্জে) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও মহানগর হাসপাতাল সিলেট এর ম্যানেজার মাসুদ আহমেদের মাতা মোছা জাহেদা খাতুন (৬০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবন আমুরোড এ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৪ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।

মঙ্গলবার বাদ আছর আমুরোড শাহী ঈদগাহ ময়দানে প্রথম জানাযার নামাজ অনুষ্টিত হয়। তার দ্বিতীয় জানাযার নামাজ উপজেলার গঙ্গানগর গ্রামে সম্পন্ন হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাযার নামাজে অংশ গ্রহন করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম আনোয়ার হোসেন, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট রিপোটার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, জাকির হোসেন পলাশ, আব্দুর রউফ মেম্বার, ব্যবসায়ী ফজল মিয়াসহ শতশত মুসল্লি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com