রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

চুনারুঘাটে কর্মহীনদের মাঝে ত্রাণ সহায়তা

মো. জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মরণব্যাধি করোনাভাইরাসে কর্মহীন অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ সহায়তা দিল উপজেলা প্রশাসন।

বুধবার (১ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ এর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।

এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার মাসুদ রানা, উপজেলা কৃষি অফিসার জালাল সরকার, উপজেলা পরিষদের সদস্য প্রমুখ।

এ সময়ে প্রধান অতিথি ও উপজেলা চেয়ারম্যান আবদুল কাদির লস্কর সকলকে সতর্কতার সাথে চলাচল এবং সরকারি বিধি-নিষেধ অনুসরণ করার অনুরোধ জানান।

উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ বলেন- ‘হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় করোনাভাইরাসের ভয়াবহ প্রভাব পড়েছে। ইতিমধ্যে আমরা সে সব এলাকায় রেডজোন ঘোষণা করে কঠোর অবস্থান নিয়েছি। পাশাপাশি সরকারি সহযোগীতা প্রদান অব্যাহত রাখছি।’

তিনি সবাইকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com