বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

মাধবপুরে স্কুল ব্যাগে ফেনসিডিলের চালান, আটক ১

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরের শিবনগর এলাকায় স্কুলব্যাগে করে অভিনব কায়দায় ফেনসিডিল বহনকালে মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১ জুলাই) দুপুরে মনতলা-কমলপুর সড়কের শিবনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সামীউন্নবী চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার রামনগর গ্রামের ধনু মিয়ার ছেলে আল আমিন (২৫) দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে বিভিন্ন কায়দায় ফেনসিডিল বহন করে বিক্রি করে আসছে।

এদিন নায়েব সুবেদার আব্দুল হালিমের নেতৃত্বে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ৭৫ পিস ফেনসিডিল স্কুল ব্যাগে বহন করে নিয়ে যাওয়ার সময় তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সামীউন্নবী চৌধুরী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, কোনো মাদক ব্যবসায়ীরা ছাড় পাবে না। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com