রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বানিয়াচংয়ে অটোরিকশা-মিনিবাস সংঘর্ষে নিহত ২

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজিচালিত অটোরিকশা ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

আজ শুক্রবার (৩ জুলাই) বেলা ২টার দিকে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালারডুবা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার ভাটিপাড়া গ্রামের শিশিমন দাসের ছেলে সুদেব দাস (৪৫) ও বাহুবল উপজেলার কল্যানপুর গ্রামের বিমল পালের ছেলে পিযুষ পাল (২৮)। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বানিয়াচং থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা হবিগঞ্জের উদ্দেশে রওয়ানা দেয়। পথিমধ্যে কালারডুবা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের সঙ্গে অটোরিকশারটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন অটোরিকশায় থাকা আরও ৪ জন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত দু’জনের মরদেহ হবিগঞ্জ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com