বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

নবীগঞ্জে যুবদল নেতা গ্রেফতার

পুলিশের সাথে গ্রেফতারকৃত যুবদল নেতা মুহিবুর রহমান

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা: হবিগঞ্জ-১ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড.রেজা কিবরিয়া পথসভা চলাকালে যুবলীগের নেতার উপর হামলার অভিযোগে নবীগঞ্জ থানায় ১৭ জনকে নাম উল্লেখ করে অজ্ঞাত ৩শ জনের নামে একটি মামলা রেকর্ড করা হয়েছে।

এঘটনায় ইনাতগঞ্জ ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান(৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মুহিবুর ইনাতগঞ্জ ইউনিয়নের পাঠানহাটি গ্রামের তোয়াজ মাহমুদের পুত্র ।

শনিবার দুপুরে ইনাতগঞ্জ ফাড়িঁ পুলিশের ইনচার্জ সামছুদ্দিন খানের নেতৃত্বে ও এসআই এমরান হোসেন, এএসআই রুবেল হোসেন, অনিক হোসেনসহকারে একদল পুলিশ ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় ।

মামলার বিবরণে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন সুমন উপর রেজা কিবরিয়ার গাড়ি বহরের  থাকা লোকজন হামলা করেন। এসময় যুবলীগ নেতা জামাল হোসেন সুমন সহ ৭ জন আহত হন।

এঘটনায় নেতা জামাল হোসেন সুমন বাদী হয়ে গত শুক্রবার রাতে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com