রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

রাণীনগরে নদীর পানি ঢুকে প্লাবিত কৃষি এলাকা, ভেষে গেছে পুকুরের মাছ

মো. শহিদুল ইসলাম, নওগাঁ: অবিরাম বর্ষণে ও উজান থেকে নেমে আসা ঢলের পানির তোড়ে আত্রাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আত্রাইয়ের কাসিয়াবাড়ী ব্রীজ দিয়ে পানি প্রবেশ করে রাণীনগর উপজেলার বড়গাছা ইউপির বেশ কয়েকটি এলাকা প্লাবিত ও পুকুর ডুবে যাওয়ায় বন্যার পানিতে পুকুরের মাছ ভেসে গেছে। এছাড়াও ঐ এলাকার আমনচাষী কৃষকদের বীজতলা ডুবে গেছে এতে জনমনে চরম আতংকের সৃষ্টি হয়েছে যে কোন সময় উপজেলার প্রায় ৪টি ইউনিয়ন প্লাবিত হতে পারে।

জানা গেছে, চলতি বর্ষা মৌসুমের শুরুতেই উজান থেকে নেমে আসা ঢলের পানির তোড়ে আত্রাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আত্রাইয়ের কাশিয়াবাড়ী সুইস গেট দিয়ে পানি প্রবেশ করে আত্রাইয়ের বাঁকা, জামগ্রামের ভিতর দিয়ে বয়ে আসা খাল দিয়ে আত্রাই নদীর ঢলের পানিতে রাণীনগর উপজেলার বড়গাছা ইউপির শলিয়া মাঠে পানি প্রবেশ করায় প্রায় ৮ টি পুকুর ডুবে গেছে যাতে করে পুকুরে মাছ চাষিরা আর্থিক ক্ষতির সন্মখিন হয়েছে।

এছাড়াও ঐ এলাকার আমন চাষী কৃষকদের বীজতলা ডুবে গেছে এতে জনমনে চরম আতংকের সৃষ্টি হয়েছে। অপরদিকে রাণীনগর ও আত্রাই উপজেলার সিমান্তবর্তী ভেরীবাঁধ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ছোট যমুনার পানি বাড়তি হলেই রাণীনগর উপজেলার প্রায় ৪টি ইউনিয়ন প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে।

উপজেলার শলিয়া গ্রামের পুকুর চাষী জনাব আলি মন্ডল ও নুরুজ্জামান জানান, হটাৎ করে পানি প্রবেশ করায় আমার পুকুরের সব দেশীয় প্রজাতীর মাছ গুলো বন্যার পানিতে ভেষে গেছে তাতে আমার প্রায় তিন লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে রাণীনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শহিদুল ইসলাম জানান, আত্রাইয়ের কাশিয়াবাড়ি এবং নান্দাইবাড়ি দিয়ে পানি প্রবেশ করে যে গুলো কৃষকের ক্ষতি হয়েছে সেটার তালিকা করে উর্দ্ধোতন কর্মকর্তা বরাবরে প্রেরণ করবো।

এ বিষয়ে উপজেলা মৎস কর্মকর্তা শিল্পি রায় জানান, যে গুলো পুকুর ডুবে যেয়ে মাছ ভেষে গেছে তাদের তালিকা করে উর্দ্ধোতন কর্মকর্তাদের নিকট পাঠাবো।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com