রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

বানিয়াচংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: বানিয়াচংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত দুস্থ মহিলাদের মাঝে এডিপির অর্থায়নে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আবজাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, ৩ নং ইউপির মহিলা মেম্বার নাসরিন আক্তার প্রমুখ।

সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রশিক্ষনপ্রাপ্ত ১২ জন মহিলার মধ্যে অতিথিবৃন্দ সেলাই মেশিন বিতরণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com