রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

আজমিরীগঞ্জের নতুন ইউএনও মতিউর রহমান খান

নিজস্ব প্রতিবেদক: আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পেলেন ৩৩ তম বিসিএস ক্যাডারেরর মতিউর রহমান খান। সম্প্রতি সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান (এনডিসি) স্বাক্ষরিত এক আদেশে তাকে এ পদায়ন করা হয়।

সিলেটের সন্তান মতিউর রহমান খান এর আগে বানিয়াচংয়ের সহকারি কমিশনার ( ভুমি) হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
এরপর হবিগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কিছু দিন দায়িত্ব পালন করেন তিনি। ২০১৪ সালে তিনি প্রথমবারের মতো ৩৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে গৌরব অর্জন করেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০০৪-০৫ সেশনের ছাত্র ছিলেন মতিউর রহমান খান । ওই বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান ও লোক প্রশাসন বিভাগের ছাত্র ছিলেন তিনি।

সৎ কর্মকর্তা মতিউর রহমান খান আজমিরীগঞ্জের ইউএনও হিসেবে দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা চেয়েছেন। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের ভাতিজা। তিনি ছাত্র জীবনে সমাজ কল্যাণমূলক কাজসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কাজে নিয়োজিত ছিলেন ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com