রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

৫ অক্টোবর পর্যন্ত ইতালিতে নিষিদ্ধ বাংলাদেশি ফ্লাইট

তরফ নিউজ ডেস্ক: করোনাভাইরাস পরীক্ষার জাল কাগজপত্র থাকার অভিযোগে ইতালি সরকার বাংলাদেশ থেকে যাওয়া সব ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। এর ফলে গত প্রায় চার মাস ধরে বাংলাদেশে আটকা পরা কয়েক হাজার বাংলাদেশি, যারা ইতালিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তারা বিপাকে পরলেন।

গত ৬ জুলাই ইতালির রোমে অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রীর কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর ৭ জুলাই এক সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি।

করোনা শনাক্ত হওয়া ওই যাত্রীদের কাছে ‘কোভিড-১৯ নেগেটিভ’ এবং ‘ভ্রমণের জন্য নিরাপদ’ মর্মে কাগজপত্র ছিল।

৮ জুলাই ১৫১ বাংলাদেশি যাত্রীকে দেশটিতে প্রবেশ করতে দেয়নি ইতালি। বাংলাদেশ থেকে কাতার এয়ারওয়েজের একটি ট্রানজিট ফ্লাইটে ইতালি যাওয়া ওই যাত্রীদের পুনরায় ঢাকায় ফেরত পাঠানো হয়।

আজ বৃহস্পতিবার কাতার এয়ারওয়েজের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে বাংলাদেশ থেকে ইতালিগামী সব ফ্লাইট/যাত্রী নিষিদ্ধ করা হয়েছে।’

বিবৃতিতে বলা হয়, ‘৮ জুলাই থেকে শুরু করে ৫ অক্টোবর পর্যন্ত যে কোনো দেশের নাগরিক কিংবা যে কোনো দেশ হয়ে বাংলাদেশ থেকে যাওয়া কোনো ফ্লাইট ইতালিতে অবতরণের অনুমতি পাবে না।’

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, ইতালি থেকে ফেরত পাঠানো ১৫১ বাংলাদেশি যাত্রী আজ রাতের মধ্যেই ঢাকায় ফিরতে পারেন।

গতকাল কাতার এয়ারওয়েজের এক কর্মকর্তা জানান, তারা ইতালি সরকারের এই সিদ্ধান্ত জানতেন না যে বাংলাদেশ থেকে যাওয়া কোনো যাত্রীকে ইতালিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

১৫১ বাংলাদেশি যাত্রী কাতারের দোহা হয়ে ঢাকা থেকে রোমের ফিয়ামিকিনো আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিলেন।

৭ জুলাই বিমানের বিশেষ ফ্লাইটে কোভিড-১৯ নেগেটিভ সনদ থাকার পরও উল্লেখযোগ্য সংখ্যক যাত্রীর করোনা শনাক্ত হওয়ায় বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া কোনো ফ্লাইট অবতরণের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি।

সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার জন্য কয়েকটি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে। ইতালির বিমানবন্দরে অবতরণের পর এই ফ্লাইটগুলোর বেশ কয়েকজন যাত্রী কোভিড-১৯ সংক্রমিত বলে শনাক্ত হন।

১৬ জুন আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করার পর বাংলাদেশ সরকার কাতার এয়ারলাইন্সসহ সীমিত সংখ্যক বিদেশি এয়ারলাইন্সকে ঢাকা থেকে ট্রানজিট ফ্লাইট পরিচালনা করার অনুমতি দেয়।

এর আগে জুনে বাংলাদেশ থেকে জাপানে বিশেষ ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা দেয় দেশটি। বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের মধ্যে চার জনের কোভিড-১৯ পজিটিভ আসার পর তাদের সেখানেই কোয়ারেন্টিনে রাখা হয় এবং এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com