রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলের চোরাই টমটম বাহুবল থেকে উদ্ধার, আটক দুই

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে চুরি হওয়া টমটম গাড়ি পুলিশের যৌথ অভিযানে বাহুবল থেকে উদ্ধার করা হয়েছে। গত ৯ জুলাই বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এস আই মোখলেছুর রহমান ও বাহুবল মডেল থানার এএসআই মোস্তফা মাজেদ এবং এএসআই আবু সুফিয়ানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার লোহাখলা গ্রামে অভিযান চালায়।

এসময় ওই গ্রামের ছুরুত আলীর বাড়ি থেকে টমটম গাড়িটি উদ্ধার করা হয় এবং ছুরুত আলী ও তার ছেলে হাবিবকে থানায় নিয়ে যায় পুলিশ । পরে ঘটনার সাথে জড়িত অভিযোগে ছুরুত আলীর ছেলে শামীম আহমেদ (২৫) কে আটক করে শামীমের বাবা ছুরুত আলী ও ছোট ভাই হাবিবকে থানা থেকে ছেড়ে দেয়া হয়।

পুলিশ জানায়, গত শুক্রবার গভীর রাতে শ্রীমঙ্গল থানা এলাকা থেকে জনৈক হেলাল মিয়ার মালিকানাধীন একটি টমটম গাড়ি চুরি হয়। এ ব্যাপারে মোঃ হেলাল মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

হেলাল মিয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৯ জুলাই বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল উপজেলার সদর ইউনিয়নের লোহাখলা গ্রামে অভিযান চালিয়ে টমটম গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

ওই রাতেই অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত উপজেলার মিরপুর এলাকার শাকিল মিয়া নামে আরেকজনকে আটক করা হয়। পরে আটক শামীম আহমেদ ও মিরপুরের শাকিল মিয়াকে শ্রীমঙ্গল থানায় নিয়ে যায় পুলিশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com