রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

নবীগঞ্জ ইউএনও’র সাথে অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বুধবার (১৫ জুলাই) সকালে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো. নাবেদ মিয়ার নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আলী জাবেদ মান্না, যুগ্ম সম্পাদক মো. আলাল মিয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, অনলাইন প্রেসক্লাবের সদস্য নাজমুল ইসলাম, জাফর ইকবাল প্রমুখ।

নবনির্বাচিত নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাব কমিটিকে শুভেচ্ছা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। তাই বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশে বিকল্প নেই। সততা ও নিষ্ঠার সাথে নবীগঞ্জে দায়িত্ব পালন করায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পালকে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো. নাবেদ মিয়া।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com