রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

স্বর্ণের ভরি ৭২ হাজার ৭৮৩ টাকা

তরফ নিউজ ডেস্ক: মহামারি করোনার প্রার্দুভাবের মধ্যে রেকর্ড পরিমাণ বেড়েছে স্বর্ণের দাম। সব ধরনের স্বর্ণের দাম বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়ার কারণে দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ ক্রয়মূল্য হবে ৭২ হাজার ৭৮৩ টাকা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। শুক্রবার (২৪ জুলাই) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।

বাজুস সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার স্বাক্ষ‌রিত বিজ্ঞপ্তিতে বলা হ‌য়, করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের কারণে ইউএস ডলারের দরপতন হচ্ছে। ফলে আন্তর্জাতিক বাজারে ক্রমাগতভাবে স্বর্ণের মূল্যবৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় দেশীয় বুলিয়ন মার্কেটেও স্বর্ণের মূল্যবৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ২৪ জুলাই (শুক্রবার) থেকে দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন মূল্য নির্ধারণ করেছে।

২৪ জুলাই থেকে নতুন দাম অনুযায়ী, সব‌চে‌য়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৯১৬ টাকা বা‌ড়ি‌য়ে ৭২ হাজার ৭৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬৯ হাজার ৬৩৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬০ হাজার ৮৮৬ টাকা। সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম ৫০ হাজার ৫৬৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পূ‌র্বের নির্ধা‌রিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে।

জানা গেছে, বৈশ্বিক এ মহামরির মধ্যে তিনবার স্বর্ণের দাম বাড়ালো বাজুস। এর আগে সব‌শেষ গত ২৩ জুন স্বর্ণের দাম নির্ধা‌রণ ক‌রে‌ছিল বাজুস। তার আ‌গে ২৮ মে স্ব‌র্ণের দাম নির্ধা‌রণ ক‌রে স্বর্ণ ব্যবসায়ীদের এ সংগঠনটি।

আজ ২৩ জুলাই পর্যন্ত স্বর্ণের দাম ছিল, সব‌চে‌য়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি ৬৯ হাজার ৮৬৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৬৬ হাজার ৭১৮ এবং ১৮ ক্যারেটের ৫৭ হাজার ৯৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম ৪৭ হাজার ৬৪৭ টাকা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com