রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

সিলেটের দুই ল্যাবে আরও ৭২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: সিলেটের দুই ল্যাবে সিলেট বিভাগের আরও ৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (২৯ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ২২ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৫০ জনের করোন শনাক্ত হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, বুধবার কলেজের ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ২১ জন এবং জকিগঞ্জ উপজেলার একজন রয়েছেন।

অন্যদিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, বুধবার শাবির ল্যাবে ১৮৮ জনের শরীরে নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৫০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২০ জন, সুনামগঞ্জের ১৭ জন এবং হবিগঞ্জের ১৩ জন রয়েছেন বলে জানা গেছে।

এদিকে সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন বলেন, নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার ৯ জন, ছাতক উপজেলার ৫ জন, দিরাই, বিশ্বম্ভরপুর, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার একজন করে রয়েছেন।

প্রসঙ্গত, নতুন ৭২ জন নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ হাজার ৭৩৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪ হাজার ১৬১ জন, সুনামগঞ্জে ১ হাজার ৪৬১ জন, হবিগঞ্জে ১ হাজার ১৫১ জন এবং মৌলভীবাজারে ৯৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১৪১ জন। এরমধ্যে সিলেট জেলায় ১০৪ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজারে ১২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

বুধবার (২৯ জুলাই) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) সিলেটের কার্যালয় থেকে পাঠানো কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশন প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

আর সবশেষ বুধবার পর্যন্ত সিলেট বিভাগে ৩ হাজার ২৮৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১ হাজার ২৮ জন, সুসামগঞ্জে ১ হাজার ৯৮ জন, হবিগঞ্জে ৬২৭ জন এবং মৌলভীবাজারে ৫৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com