রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

আজ পবিত্র হজ

তরফ নিউজ ডেস্ক : আজ পবিত্র হজ। ফজরের নামাজ শেষে আরাফাতের ময়দানের উদ্দেশে রওয়ানা দেন হাজিরা। অবস্থান করবেন সূর্যোদয় পর্যন্ত।

আজ বৃহস্পতিবার রাতে মুজদালিফায় অবস্থান করে শুক্রবার মিনায় ফিরে কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।

লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক ধ্বণিতে মুখরিত আরাফাতের ময়দান।

ফজরের নামাজ শেষে মিনায় অবস্থানরত মুসল্লিদের গন্তব্য সেটাই। জোহরের ওয়াক্তের আগেই সেখানে পৌঁছে যেতে হবে। দিনভর আরাফাত প্রান্তরে অবস্থান করে মসজিদে নামিরাহ থেকে দেয়া খুৎবা শুনবেন তারা। এবার বাংলাসহ ১০ ভাষাতে অনূদিত হবে খুতবা। পরে জোহর ও আসরের নামাজ একই ইমামের পেছনে আদায় করা হবে। ধনী-গরিব ভেদাভেদ থাকে না যেখানে। সবার পরনে একই সেলাইবিহীন কাপড়, কণ্ঠে এক সৃষ্টিকর্তার শ্রেষ্ঠত্ববাদ।

প্রায় ১৪০০ বছর আগে এ ময়দানেই মহানবী হযরত মুহাম্মদ (সা) লক্ষাধিক সাহাবিকে সামনে রেখে ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দেন।

সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মিনায় ফেরার পথে মুজদালিফায় রাতে অবস্থান নেবেন হাজিরা। খোলা আকাশের নিচে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করবেন। মিনায় জামারাতে শয়তানের প্রতিকৃতিতে নিক্ষেপের জন্য এখান থেকেই পাথর সংগ্রহের নিয়ম।

তবে এবার আগেই হাজীদের জীবাণুমুক্ত পাথর সরবরাহ করা হয়েছে। রাতে সেখানে অবস্থানের পর ১০ জিলহজ শুক্রবার ফজরের নামাজ শেষে সূর্যাস্তের আগেই মিনার দিকে রওনা হবেন। শুক্রবার সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে। মিনায় গিয়ে জামারাতে বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপ ও কোরবানি করা হবে।

এদিকে বুধবার রাতে হজ উপলক্ষে প্রতি বছরের মতো পরিবর্তন করা হয় পবিত্র কাবা শরীফের গিলাফ। নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফিরে এসে হাজীরা স্বর্ণখচিত পবিত্র কুরআনের আয়াত সংবলিত নতুন গিলাফে সজ্জিত পবিত্র কাবা শরীফ দেখতে পাবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com