রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

জেলা প্রশাসকের সাথে ইউএনও’দের কর্মসম্পাদন চুক্তি স্বক্ষর

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ জেলা প্রশাসকের সাথে উপজেলা নির্বাহী অফিসারবৃন্দের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান সভাপতিত্বে কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপপরিচালক নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) উম্মে ইসরাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জী, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা প্রশাসন হবিগঞ্জের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং হবিগঞ্জ জেলার সাংবাদিকবৃন্দ।

এ বছরের কর্মসম্পাদন চুক্তিতে পাহাড়কাটা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে বিশেষ উদ্যোগ, ছাদকৃষি, পতিত জমি চাষের আওতায় আনয়ন, ব্যাপক হারে বৃক্ষ রোপণ কর্মসূচী, শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ, ডিজিটাল ক্লাসরুম স্টুডিও স্থাপন, ভূমি উন্নয়ন কর আদায় ব্যাপক হারে বৃদ্ধিসহ কিছু অনন্য লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com