রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হবিগঞ্জ জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ সুপারের যুদ্ধ ঘোষণা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলাকে মাদকমুক্ত করতে যুদ্ধ ঘোষণা করেছেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, বিপিএম, পিপিএম। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকাল ৫টায় বাহুবল মডেল থানার সীমানা প্রাচীর উঁচুকরণ ও কাঁটাতার স্থাপনের ফলক উম্মোচন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে  ইতিমধ্যে পুলিশ বিভিন্ন ধরণের উদ্যোগ হাতে নিয়েছে। চা বাগানে বসবাসকারী শ্রমিকদের মাঝে যে সব পরিবার মাদকমুক্ত তাদের তালিকা করে আনুষ্ঠানিক ভাবে পুরস্কৃত করা হবে। এতে অন্যান্য চা শ্রমিক পরিবারও মাদক থেকে দূরে থাকতে উদ্বুদ্ধ হবে। পুলিশ সুপার আরো বলেন, পুলিশ প্রশাসন দেশ ও জাতির কল্যাণে জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ দ্বারা অব্যাহত থাকবে।


এ সময় উপস্থিত ছিলেন, বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবির, বাহুবল কমিউনিটি পুলিশিং-এর সভাপতি মোঃ আসকর আলী, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোবাশ্বির হোসেন, সাংবাদিক মনিরুল ইসলাম শামিম, এসআই মোস্তাফিজুর রহমান, ফুয়াদ হোসেন, ইদ্রিছ আলী, এএসআই সাঈদ মন্ডল, মাজেদ মোস্তফা, রিয়াদ হোসেন, শিক্ষক সিরাজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন জাহির মিয়া তালুকদার, ইসলাম উদ্দিন, প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com