রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

আজমিরীগঞ্জে চার প্রতিষ্ঠানকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক: আজমিরীগঞ্জ সদরের বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে নিম্ন মানের মেয়াদ উর্ত্তীন্ন খাদ্য সামগ্রী ও মূল্য বেশি রাখার দায়ে ৪ ব্যবসা প্রতিষ্টানকে ১৩ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। এছাড়া বাজারে নিম্নমানের সেমাই জব্দ করে বিনষ্ট করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ভ্রামমান আদালত পরিছালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।

জানাযায়, পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে আজমিরীগঞ্জ সদরের বাজারে মেয়াদ উর্ত্তীন্ন পণ্য রাখায় আজমিরীগঞ্জ বাজারের চর বাজারের মেসার্স সুধন কুড়িকে ৫ হাজার টাকা, সানজানা ও আনমনা সু ষ্টোরকে জুতার দাম বেশি রাখা ও খাতায় সঠিকভাবে লিপিবদ্ধ না করায় ২ হাজার টাকা, পিংকি সু ষ্টোরকে ২ হাজার টাকা, লালমিয়া বাজারে মেয়াদ উর্ত্তীন্ন খাদ্য সামগ্রী মজুদ রাখার দায়ে বিসমিল্লা ষ্টোরকে ৪ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। এছাড়া বিপুল পরিমান নিম্ন মানের সেমাই জব্দ করে প্রকাশ্যে বিনষ্ট করা হয়।

এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, ভোক্তা অধিকার আইনে ৪ টি ব্যবসা প্রতিষ্টানকে ১৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এছাড়া বাজারে রাস্তার পাশে নিম্নমানের খোলা সেমাই জব্দ করে বিনষ্ট করা হয়েছে।

অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন আজমিরীগঞ্জ থানার এস আই বিদ্যুৎ কুমার দাশসহ একদল পুলিশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com