রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাট হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান

কাজী মাহমুদুল হক সুজন: হবিগঞ্জের চুনারুঘাট হাসপাতলে চিকিৎসাসেবায় অক্সিজেন সিলিন্ডার দিলেন বালিয়াড়ি তরফদার ট্রাস্টের চেয়ারম্যান। আজ ( ২ আগস্ট) রবিবার চুনারুঘাট হাসপাতলে টিএইচও আরএমওর উপস্থিতিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর এর হাতে এসব অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন বালিয়াড়ি তরফদার ট্রাস্টের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান,গলা বিভাগের অধ্যাপক ডা: কামরুল হাসান তরফদার।

এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-পরিচালক রিপন কবির লস্কর, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (টিএইচও) ডা: মো: মোজাম্মেল হোসেন, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ- সভাপতি, ও চেম্বার কমার্স এর সাবেক পরিচালক জিয়াউল হাসান তরফদার মাহিন, ডা: তাম্মুম তরফদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: ফাতেমা হক, সাংবাদিক মাসুম তরফদার, মো: জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের নির্বাহী সদস্য আনোয়ার হোসেন লিজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সিএ শেখ জসিম প্রমুখ ।

বালিয়াড়ি তরফদার ট্রাস্টের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা বিভাগের অধ্যাপক ডা: কামরুল হাসান তরফদা বলেন, দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে একই সঙ্গে করোনায় আক্রান্ত নন এমন রোগীরাও শ্বাসকষ্টে মারা যাচ্ছেন। এ সংকট মোকাবিলায় আমরা সিলিন্ডার প্রদান করেছি

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com