রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

রাণীনগরে ১শ’ বস্তা সরকারি চাল উদ্ধার, বাড়ি সিলগালা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের একডালা ইউনিয়ন পরিষদ সংলগ্ন যাত্রাপুর গ্রামের একটি বাড়ি থেকে পরিত্যাক্ত অবস্থায় ১শত বস্তা (৩০ কেজির বস্তা) ভিজিডির চাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভ্যানচালক জয়েন উদ্দিনের বাড়ি থেকে এই চাল উদ্ধার করে ইউনিয়ন পরিষদে মজুদ রাখা হয়েছে। অসহায় ও দু:স্থদের মাঝে এই চালগুলো বিতরণ করা হয়েছিলো। ওই বাড়ির মালিক জয়েন উদ্দিনের মা জোবেদা বিবি জানান যাত্রাপুর গ্রামের চাল ব্যবসায়ী মুজিবরের ছেলে বাবু এই চাল কিনে জোরপূর্বক তার বাড়িতে মজুদ করে বস্তা পরিবর্তন করছিলো।

এসময় সংবাদকর্মীর উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে যায়। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে পরিত্যাক্ত অবস্থায় মোট ৩ হাজার কেজি চাল এবং সরকারি ৯৮টি খালি বস্তা ও ২টি চাল ভর্তি বস্তা উদ্ধার করে জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। স্থানীয়রা জানান বাবু দীর্ঘদিন যাবত ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলামের যোগসাজসে সরকারি চাল ক্রয়-বিক্রয়ের এই অবৈধ ব্যবসা করে আসছে। তারই ধারাবাহিকতায় বাবু পরিষদে চাল বিতরণের সময় উপকার ভোগীদের কাছ থেকে এই ভিজিডির চাল ক্রয় করে খোলা বাজারে বিক্রয় করার প্রস্তুতি নিচ্ছিলো।

নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন আমরা সংবাদ পেয়ে চালগুলো উদ্ধার করে জব্দ করেছি। এর সঙ্গে জড়িতদের বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। এছাড়াও চাল ব্যবসায়ী মুজিবরের বাড়িতে আরো সরকারি চাল মজুদ আছে এমন তথ্য পাওয়াই বাড়িতে অভিযান চালানো হয়। এসময় খবর পেয়ে বাড়ি ছেড়ে সবাই পলাতক থাকার কারণে ওই বাড়ির ৩টি ঘর সিলগালা করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com