রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

চুনারুঘাটে শেখ কামালের জন্মদিন পালিত

মো. জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭১তম জন্মদিন উপলক্ষে চুুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধা ৭টায় দক্ষিন বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু।

মিরাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ সামাদ আজাদ মাষ্টারের পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের।

সভায় শহীদ শেখ কামালের জীবণের উপর গুরুত্বপুর্ণ আলোচনা করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আঃ লতিব, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক ও উবাহাটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রজব আলী, সাবেক চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ আলী মাষ্টার, বাবু সজল দাশ, বাবু সুজিদ দেব, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মহালদার, শানখলা ইউপি সভাপতি শফিক মিয়া তরফদার, উবাহাটা ইউপি সভাপতি আলহাজ্ব আকবর আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আঃ সামাদ, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল, সাবেক যুবলীগ নেতা সাহিদুর রহমান সাহিদ, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক আঃ কাদির সুমন, তাতীলীগের সভাপতি কবির মিয়া খন্দকার, কৃষকলীগের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী. ছাত্রলীগের আহবায়ক সোহেল আরমান, যুগ্ন আহবায়ক ইফতেখার রিপন, যুগ্ন আহবায়ক মোহাম্মদ বিলাল প্রমুখ।

সভায় ১০টি ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত
ছিলেন।

মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা হেলাল উদ্দিন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com