বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

করোনাভাইরাস: আজ মৃত্যু ৩৭, শনাক্ত ২৫৯৫, পরীক্ষা ১২৫২৩

তরফ নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন তিন হাজার ৬৯৪ জন। একই সময়ে ১২ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ৫৯৫ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৭২ শতাংশ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই লাখ ৭৯ হাজার ১৪৪ জনে দাঁড়াল।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা ৩৭ জনের মধ্যে ২৮ জন পুরুষ ও নয় জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে তিন জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, আট জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, আট জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব রয়েছেন ১৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৬৪১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৬০ হাজার ৫৯১ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ১৩ লাখ ৬৪ হাজার ১৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। আর মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৫৩ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৩২ শতাংশ।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com