রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৪১, শনাক্ত ২৮৬৮

তরফ নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৮২২ জনের।

নতুন করে শনাক্ত হয়েছে দুই হাজার ৮৬৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৮৭ হাজার ৯৫৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ২৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৬৮ হাজার ৯৯১ জন।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০.৪০ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০.৪৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৮.৬৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৫৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ সাত হাজার ৫৫৬টি।

২৪ ঘণ্টায় মৃত ৪১ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও নারী নয় জন।

এদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ১৯ জন, চট্টগ্রাম বিভাগে আট জন, খুলনা বিভাগে তিন জন, রাজশাহী বিভাগে চার জন, বরিশাল বিভাগে দুইজন, রংপুর বিভাগে পাঁচ জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৮ জন, বাসায় মারা গেছেন তিন জন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ষাটোর্ধ্ব রয়েছেন ৩০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৭৬৬ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭৫৫ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৬৫ হাজার ৩৬ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৪৪ হাজার ৭৪৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ হাজার ২৯১ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com