বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বিশ্বে করোনায় মৃত্যু আট লাখ ছাড়ালো

তরফ নিউজ ডেস্ক : মৃত্যুর মিছিল চলছে। মারা যাচ্ছে মানুষ। উহানে শুরু হওয়া ভাইরাস ছড়িয়ে পড়েছে ১৮৮টি দেশে। জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, গতরাত পর্যন্ত করোনায় প্রাণহানির সংখ্যা আট লাখ এক হাজার জন। শনাক্ত ব্যক্তির সংখ্যা ২ কোটি সোয়া ৩০ লাখ। সর্বমোট সুস্থ হয়েছেন প্রায় এক কোটি ৪৮ লাখ।
সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্রে।দেশটিতে এক লাখ ৭৫ হাজার ৬৭৪ জন মারা গেছেন। এক লাখ ১৩ হাজার ৩৫৮ জনের প্রাণহানি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। প্রাণহানিতে তৃতীয় স্থানে আছে মেক্সিকো।

সেখানে ৫৯ হাজার ৬১০ হাজার জন মারা গেছেন। চতুর্থ স্থানে থাকা ভারতে ৫৫ হাজার ৭৯৪ জন মারা গেছেন। এই তালিকার পঞ্চম স্থানে আছে ইউরোপের দেশ বৃটেন। সেখানে ৪১ হাজার ৫০৯ জন মারা যান। প্রাণহানির তালিকায় ষষ্ঠ ও সপ্তম স্থানে আছে ইউরোপের আরও দুই দেশ ইতালি এবং ফ্রান্স। দেশ দুটিতে যথাক্রমে ৩৫ হাজার ৪৩০ জন ও ৩০ হাজার ৫০৮ জন মারা গেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com