রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

চট্টগ্রামে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে নিহত ৩

তরফ নিউজ ডেস্ক : চট্টগ্রামের পতেঙ্গায় একটি কন্টেইনার ডিপোতে ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণে তিনজনের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ।

বুধবার বেলা পৌনে ১২টার দিকে পতেঙ্গার লালদিয়ার চর এলাকায় ১৪ নম্বর ঘাটের কাছে ইনকনট্রেড নামের একটি বেসরকারি কন্টেইনার ডিপোতে এ ঘটনা ঘটে বলে পতেঙ্গা থানার ওসি জোবায়ের সৈয়দ জানান।

নিহতরা হলেন, আরমান, মুক্তার ও নেওয়াজ। তাদের একজন গাড়ি চালকের সহকারী, একজন ওয়েল্ডিং মিস্ত্রি এবং অপরজন ওই কন্টেইনার ডিপোর কর্মী বলে পুলিশ জানিয়েছে।

ওসি বলেন, “ডিপোর গ্যারেজে একটি লং ট্রেইলারের তেলের ট্যাংক খুলে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিস্ফোরণ ঘটে। তাতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।”

আহত তিনজনের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এ বিষয়ে ডিপো কর্তৃপক্ষের বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com