রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণ, দগ্ধ ৪০

তরফ নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷ শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এশার নামাজ চলাকালীন অবস্থায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে৷ প্রাথমিকভাবে অন্তত ৪০ জনের শরীর পুড়ে গেছে বলে জানা গেছে। এসি বিস্ফোরণ হয়েছে বলে মুসুল্লিদের ধারনা।

হাজীগঞ্জ ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আবুল কালাম জানান, রাত পৌনে নয়টার দিকে বিস্ফোরণের খবর পেয়ে হাজীগঞ্জের একটি ইউনিট ঘটনাস্থলে যায়৷ নারায়ণগঞ্জের একটি ইউনিট গিয়েছে৷

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঘটনাস্থল থেকে হাজীগঞ্জ ফায়ার স্টেশন অফিসার মোরশেদ আলম জানান, এসি থেকে বিস্ফোরণটি হয়েছে৷ অন্তত ৪০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com