রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটে চোরাচালান নিয়ে সংঘর্ষে নিহত ১

 মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে দু’দল চোরাকারবারীর মাঝে সংঘর্ষে ইয়াকুত (৪৫) নামের এক চোরাকারবারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। এর মধ্যে রমজান আলীর ( ৪৮) অবস্থা গুরুতর। শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত প্রায় ১০ টায় গাজীপুর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম টেকেরঘাটে এই ঘটনাটি ঘটেছে।

এলাকাবাসি ও পুলিশ জানায়, রাত প্রায় ১০ টার সময় টেকেরঘাট গ্রামের কুখ্যাত চোরাকারবারী জমসের আলীর পুত্র ইয়াকুত ও একই গ্রামের আঃ খালেকের পুত্র রমজান আলীর মাঝে চোরাচালানের মালামাল কেনা-বেচা নিয়ে কথা কাটি হয়। এক পর্যায়ে উভয়ের মাঝে সংঘর্ষ বাধলে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। এতে ইয়াকুত এবং রমজান গুরুতর আহত হয়। এলাকাবাসি গুরুতর আহত ইয়াকুত ও রমজানকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন। ইয়াকুত হাসপাতালে পৌছার পুর্বেই রাজার বাজার নামক স্থানে প্রাণ হারায়। রমজানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ বলছে, রমজানের অবস্থা সংকটাপন্ন। সুত্র জানান, রমজান এবং ইয়াকুত ভারতে চুরি করতো। সম্প্রতি সময়ে এরা চুরি চামারি ছেড়ে চোরাচালানীতে যোগ দেয়। এরা স্থানীয় আসামপাড়া বাজার থেকে মটরসুটি, ছোলা, ছানার ডাল ও ইলিশ মাছ কিনে ভারতের ত্রিপুরাতে পাচার করতো।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com