সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

বিকেলে জরুরি বৈঠক ডেকেছে ঐক্যফ্রন্ট

তরফ নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে ‘গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত’ নিতে জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এরপর বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করবে ঐক্যফ্রন্ট। সেখানে বৈঠকের সিদ্ধান্ত জানাতে কথা বলবেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতারা।

জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বেশ ক’দিন ধরেই ঐক্যফ্রন্টের প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও আইন-শৃঙ্খলা বাহিনীর বাধা দেওয়ার অভিযোগ করে আসছেন ফ্রন্টের নেতারা। এ নিয়ে অভিযোগ করতে প্রধান নির্বাচন কমিশনারে (সিইসি) কেএম নুরুল হুদার সঙ্গে বৈঠকে বসে উচ্চবাচ্যে জড়ান ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল। পরে বৈঠক থেকে বেরিয়ে সিইসির বিরুদ্ধে ‘অশোভনীয়’ আচরণের অভিযোগ তোলেন ফ্রন্টের নেতারা।

এই পরিস্থিতিতে আগেও একাধিকবার সংবাদ সম্মেলন করে ঐক্যফ্রন্ট সিইসি নুরুল হুদার পদত্যাগ দাবি করে এ পদে গ্রহণযোগ্য কোনো ব্যক্তিকে নিয়োগ দিতে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছে।

তথ্য সূত্র : বাংলানিউজ২৪

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com