রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

ট্রায়ালে ৪৪ হাজার মানুষের ওপর টিকা প্রয়োগ করতে চায় ফাইজার

তরফ নিউজ ডেস্ক : তৃতীয় ধাপে আরো বড় আকারে করোনা ভ্যাকসিনের ট্রায়াল করতে চায় মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছে জমা দেয়া প্রস্তাবে ৪৪ হাজার স্বেচ্ছাসেবীর ওপর টিকা প্রয়োগের কথা বলেছে প্রতিষ্ঠান দুটি। এরআগে তারা চূড়ান্ত এই পরীক্ষা ৩০ হাজার মানুষের ওপর করতে চেয়েছিল।
ফাইজার ও বায়োএনটেক যৌথভাবে এ টিকা নিয়ে কাজ করছে। কোম্পানি দু’টির এক বিবৃতিতে বলা হয়েছে, করোনা টিকার পরীক্ষা পরিকল্পনামাফিক এগিয়ে যাচ্ছে। আগামী সপ্তাহের মধ্যেই তাদের ৩০ হাজার স্বেচ্ছাসেবী টিকা পরীক্ষায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবারে তারা আগের লক্ষ্যের চেয়ে আরও ১৪ হাজার মানুষের ওপর টিকা পরীক্ষা করবে। এতে ১৬ বছর বয়সের কম কিশোর-কিশোরী, বিভিন্ন ধরনের রোগীদের ওপর টিকা প্রয়োগে বাড়তি নিরাপত্তা ও কার্যকারিতার তথ্য পাওয়া যাবে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বরাবরই টিকা পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের মানুষকে অন্তর্ভুক্ত করার কথা বলে আসছেন। এর মধ্যে বয়স্ক, বিভিন্ন বর্ণ ও বিভিন্ন শারীরিক সমস্যাযুক্ত মানুষের ওপর প্রয়োগের বিষয়টি রয়েছে।

এতে সব ধরনের মানুষের ওপর টিকার কার্যকারিতার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com