রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

বাহুবলের ইউএনও স্নিগ্ধা তালুকার করোনায় আক্রান্ত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার করোনা ভাইরাসে (কোভিড- ১৯) আক্রান্ত হয়েছেন। রবিবার  (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বাহুবল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ এ তথ্য জানান।

গত শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ ইউএনও’র নমুনা সংগ্র করে পরীক্ষাগারে পাঠান। নমুনা প্রদানের পর থেকেই তিনি তার সরকারি বাসভবনে হোম আইসোলেশনে আছেন।

ইউএন অফিস সূত্রে জানা যায়, ‘করোনা ও বন্যা মোকাবিলায় প্রতিনিয়ত বিভিন্ন ইউনিয়ন পরিদর্শনে করতে হয়েছে। এ সময় খাদ্যসামগ্রী বিতরণসহ সরকারি নানা কাজ করতে হয়েছে তাকে। বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে স্বাস্থ্য-সচেতন থাকা এবং করোনার ভয় না করে সামাজিক দূরত্ব বজায় রাখতে সার্বক্ষণিক পরামর্শ দিয়েছেন। তিনি বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে হোক আইসোলেশনে আছেন এবং চিকিৎসকদের পরামর্শ মতো ওষুধ সেবন করছেন। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com