বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সীমান্তে সৈন্য সমাবেশ, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

তরফ নিউজ ডেস্ক : বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সীমান্তে মিয়ানমারের সৈন্যদের সন্দেহজন গতিবিধি লক্ষ্য করা গেছে। এ কারণে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত অং কিউ ময়েকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করা হয়।

সূত্র জানায়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সম্প্রতি মিয়ানমারের সৈন্যদের উপস্থিতি দেখা যায়। সীমান্তে মিয়ানমারের সৈন্যদের উপস্থিতির প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত অং কিউ ময়েকে তলব করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার সেলের মহাপরিচালক মো. দেলোয়ার হোসেন মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেন। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে সীমান্তের কয়েকটি পয়েন্টে মিয়ানমারের সৈন্যদের উপস্থিতি দেখা গেছে। মিয়ানমার কী কারণে সীমান্তে সৈন্য সমাবেশ ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com