রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে দুই ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি চাল আত্মসাতের অভিযোগ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলের দুই ইউপি সদস্যের বিরুদ্ধে ভূয়া টিপসই দিয়ে সরকারি ওএমএসএস এর চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মো. মোছাব্বির মিয়া ও ৪নং ওয়ার্ড সদস্য মো. জাহিদুল ইসলামের বিরুদ্ধে সরকারি এই চাল আত্মসাতের অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছেন এলাকার ভূক্তভোগীরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল প্রেস ক্লাব প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলনে দুই ভুক্তভোগী শাহজাহান মিয়া ও আরজু মিয়া সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ওএমএসএস এর আওতাধীন শ্রীমঙ্গল খাদ্য গুদামের তালিকাভুক্ত চাল গ্রাহক হিসেবে ২০১৬ সালে প্রথমবার চাল উত্তোলন করার কয়েক মাস পর ২য় বার চাল সংগ্রহ করতে গেলে ডিলার পরিচয়ধারী ৪নং ওয়ার্ড সদস্য জাহিদুল ইসলাম চাল না দিয়ে কার্ডটি উপজেলা অফিস হতে বাতিল হয়েছে জানিয়ে ফিরিয়ে দেয়।এ ব্যাপারে আমরা ২নং ওয়ার্ড সদস্য মোছাব্বির মিয়াকে জানালে তিনি আমাদের নাম বাতিল হওয়ার কথা বলে উপজেলা অফিসে খবর নিতে বলেন। তার কথা মতো উপজেলা অফিসে যোগাযোগ করে জানতে পারি ২০১৬ সাল থেকে আমাদের নামে ভূয়া টিপসই দিয়ে চাল উত্তোলন করা হচ্ছে। সংবাদ সম্মেলনে বলা হয়, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে সরকারি চাল বিতরণের নিমিত্তে সিন্দুরখান ইউপির ৬১৫ জন হতদরিদ্রের মাঝে কার্ড করা বিতরণ করা হয়।

এই কর্মসূচির আওতায় আমরা উপকারভোগী নির্বাচিত হলেও স্থানীয় ২নং ওয়ার্ড সদস্য মোছাব্বির মিয়া দীর্ঘ ৫ বছর যাবৎ অনেকের প্রাপ্য চাল আত্মসাৎ করে আসছেন। এছাড়া খাদ্য অধিদপ্তর থেকে নিয়োগকৃত ২জন ডিলার নিয়োগ করা হলেও মেম্বার মোছাব্বির ও জাহিদুল যোগসাজসে এই ডিলার নিয়ন্ত্রন করে আসছে।

এনিয়ে গত ২ জুন, ২৪ জুন ও সর্বশেষ ১৪ সেপ্টেম্বর পৃথক ভাবে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেও কোন সুরাহা পাওয়া যায়নি।

এ ব্যাপারে জানতে চাইলে শ্রীমঙ্গল নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত হয়- তার প্রতিবেদনও হাতে এসেছে। তবে এখুনি এ বিষয়ে কিছু বলা যাবে না’।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com