রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

নওগায় বাজারে চালানের সময় ১৫০০ কেজি ভিজিডির চাল উদ্ধার

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার বাহাদুরপুর গ্রামের মোড় থেকে দুই অটোচার্জার ভ্যান ভর্তি ভিজিডির ১৫০০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন জানান বৃহস্পতিবার বিকেলে বাহাদুরপুর গ্রামের মোড়ে অটোচার্জার ভ্যান করে নওগাঁ সদরের দিকে নিয়ে যাওয়ার সময় একটি ভ্যান নষ্ট হয়ে পড়ে। তখন ভ্যানে থাকা চাল ভর্তি বস্তা দেখে সন্দেহ জাগে স্থানীয়দের মাঝে। ভ্যান চালক ছাড়া ভ্যানে আর কেউ না থাকায় স্থানীয়রা একটি চাল ভর্তি বস্তা খুলে দেখে সেই সব বস্তা ভিজিডির মোটা চালে ভর্তি। তখন স্থানীয়রা প্রশাসনকে জানায়।

এরপর সরেজমিনে এসে বস্তা ভর্তি চালগুলো সরকারি হওয়ার কারণে তা জব্দ করে রাণীনগর সদর ইউনিয়ন পরিষদের আওতায় রাখা হয়েছে। তবে ভ্যান চালকররা জানান রাণীনগর বাজারের কোন এক দোকান থেকে নওগাঁয় নিয়ে যাওয়ার জন্য দুই ভ্যানে ৫০ কেজির ৩০টি বস্তা তুলে দেয় কতিপয় ব্যক্তিরা। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। তবে সন্দেহ করা হচ্ছে যে অসাদু ব্যক্তিরা ভিজিডির চাল কিনে তা মজুদ করার পর বাজারে চালানের চেষ্টা করছিলো। বিষয়টি তদন্ত সাপেক্ষে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে বলে নির্বাহী কর্মকর্তা জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com